1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিদ্যুৎ ছিল না কেন্দ্রে, মোমবাতির আলোয় পরীক্ষা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বিদ্যুৎ ছিল না কেন্দ্রে, মোমবাতির আলোয় পরীক্ষা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৪১ 0 বার সংবাদি দেখেছে

দিনাজপুরের বীরগঞ্জে ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় ১৫ মিনিট মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। সকাল ১০টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত বিদ্যুৎ ছিল না। সে কারণে ৬৩৬ জন পরীক্ষার্থীকে এসময় মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর দিনে এ ঘটনা ঘটে।

 

খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকেই ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল। সে কারণে সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত বিদ্যুৎ ছিল না। একই কারণে হলে পর্যাপ্ত আলো পাচ্ছিল না পরীক্ষার্থীরা। পরে মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয় পরীক্ষার্থীদের।

ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব জাহিদুল ইসলাম বলেন, বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসের কারণে এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত কেন্দ্রে বিদ্যুৎ ছিল না। পাশেই বড় বাজার রয়েছে। ওই বাজার থেকে পর্যাপ্ত মোমবাতি এনে পরীক্ষা শুরুর আগেই জ্বালিয়ে দেওয়া হয়। ১৫ মিনিট পরীক্ষার্থীদের মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে। পরে বিদ্যুৎ চলে আসে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews