1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাতদলের অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাতদলের অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৫৮ 0 বার সংবাদি দেখেছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে // বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাতদল করিম শরীফ বাহিনী কর্তৃক অপহরণকৃত ৬ জন নারীসহ ৩৩ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১০ এপ্রিল) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাতদল করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় ১৬টি নৌকাসহ ৩৩ জন জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তখন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল ফাঁকা গুলি ছুড়ে বনের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তী সময়ে উক্ত এলাকা হতে অপহরণকৃত ১৬টি নৌকাসহ ৬ জন নারী ও ৩৩ জন জেলেকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভুক্তভোগীরা গত (০৯ এপ্রিল) সকালে মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে কয়রা হতে সুন্দরবনের যান। এসময় ডাকাতদল করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে প্রতিজনের নিকট হতে ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।

কোস্ট গার্ড সদর দফতরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদে জানা যায়, মুক্তিপণের জন্য পশ্চিম সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় ১৬টি নৌকাসহ ৩৩ জন জেলেকে জিম্মি করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোংলা ও নলিয়ান কোস্ট গার্ড সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। ওই সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে দ্রুত বনের গহিনে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে অপহরণের শিকার ৬ নারীসহ ৩৩ জেলে ও ১৬টি বোট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া এ সব জেলে বুধবার সকালে মাছ ও কাঁকড়া আহরণের জন্য খুলনার কয়রা এলাকা থেকে সুন্দরবনের গহিনে গিয়েছিলেন। তখন ডাকাত করিম শরীফ বাহিনী তাদের অপহরণ করে জনপ্রতি ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।

বুধবার রাতে উদ্ধার করা জেলেদের কোস্ট গার্ডের কয়রা স্টেশন এনে প্রাথমিক চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়। তারা খুলনা জেলার কয়রার বাসিন্দা। উদ্ধার হওয়া বোটসহ জেলেদের বৃহস্পতিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন এলাকাসমূহে মৎস্যজীবীদের নিরাপত্তা বিধান, জলদস্যু ও বনদস্যু দমন এবং নিরাপদ সুন্দরবন গঠনে ২৪ ঘণ্টাব্যাপী টহল অব্যাহত রেখেছে। যার মাধ্যমে আওতাধীন এলাকা সমূহের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। এরূপ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews