1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বান্দরবানে বুনো ভাল্লুকের আক্রমণে নারী আহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বান্দরবানে বুনো ভাল্লুকের আক্রমণে নারী আহত

  • প্রকাশিত : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৫১ 0 বার সংবাদি দেখেছে

বান্দরবানের চিম্বুক এলাকায় বুনো ভাল্লুকের আক্রমণে ইস্টার বম (৩২) নামে এক নারী আহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বান্দরবান সদরের টংকাবতী ইউপির চিম্বুক বাগান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইস্টার বম (৩২) টংকাবতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লাইরুনপি পাড়ার বাসিন্দা প্রাণজুয়াল বমের স্ত্রী।

 

পরিবারের সদস্যরা জানান, ইস্টার বম ও তার স্বামী তন্ময় বম সকালে লাইরুনপি পাড়া থেকে এম্পু পাড়ায় অসুস্থ ছোট বোনকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে চিম্বুক-বান্দরবান প্রধান সড়কের ১১ মাইল বাগান পাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ একটি ভাল্লুক তাদের ওপর আক্রমণ করে।

ভাল্লুকের হামলায় ইস্টার বমের কোমর, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্বামী-স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে হৈচৈ শুরু করলে ভাল্লুকটি জঙ্গলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত ইস্টার বমকে উদ্ধার করে বান্দরবান শহরের একটি ক্লিনিকে ভর্তি করেন।

টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংয়াং ম্রো প্রদীপ জানান, ইস্টার বম বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন এবং তাকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews