1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আকাশে ওড়ার স্বপ্ন থেকে প্যারাগ্লাইডার বানিয়ে ফেললেন মারুফ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আকাশে ওড়ার স্বপ্ন থেকে প্যারাগ্লাইডার বানিয়ে ফেললেন মারুফ

  • প্রকাশিত : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২২০ 0 বার সংবাদি দেখেছে

ফরিদপুরের সদরপুর উপজেলায় প্যারাগ্লাইডার তৈরি করে চমক দেখিয়েছেন মারুফ মোল্লা (১৮) নামে এক তরুণ। নিজ হাতে তৈরি প্যারাগ্লাইডার আকাশে উড়িয়ে রীতিমতো বিস্ময় সৃষ্টি করেছেন তিনি। এছাড়াও তিনি ইলেকট্রিক্যাল থেরাপি মেশিন তৈরি করেছেন। যেটি হাত-পা ঘামানোর সমস্যার সমাধান দিতে সাহায্য করে। প্যারাগ্লাইডার উড্ডয়ন দেখা ছাড়াও তার তৈরি যন্ত্র দেখতে ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা অসংখ্য মানুষ।

ছোটবেলা থেকেই আকাশে ওড়ার স্বপ্ন দেখে আসছিলেন মারুফ। তবে পরিবারের অভাবের কারণে এসএসসি পাসের পর পড়ালেখা চালিয়ে যেতে পারেননি। কিন্তু তার মনোবল এবং আকাশে ওড়ার আকাঙ্ক্ষা তাকে কোনোভাবেই থামাতে পারেনি। অবশেষে তিনি ফসল হয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলার চর বিষ্ণুপুরের খেজুরতলা ফাঁকা ফসলি জমিতে মারুফ মোল্লা তার তৈরি প্যারাগ্লাইডারের সফল উড্ডয়ন সম্পন্ন করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা মাজাহার মোল্লার ছেলে মারুফ মোল্লা। চার ভাই ও দুই বোনের মধ্যে মারুফ ছোট। ২০২২ সালে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। তবে অর্থাভাবে পড়ালেখা আর চালিয়ে যেতে পারেননি। বর্তমানে এলাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করছেন এই তরুণ। প্যারাগ্লাইডার তৈরি করার জন্য বহু বাধা-বিপত্তি পার করতে হয়েছে তাকে।

ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে এবং নিজস্বভাবে দেশ-বিদেশ থেকে যন্ত্রাংশ সংগ্রহ করে প্রায় এক বছরের চেষ্টায় সফলভাবে তিনি প্যারাগ্লাইডার তৈরি করেন। শুরুতে অনেক সমালোচনা শুনতে হয়েছে তাকে। কিন্তু প্যারাগ্লাইডার সফলভাবে আকাশে ওড়ানোর পর তার পরিবার এবং এলাকাবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, প্যারাগ্লাইডার তৈরিতে ব্যবহার করা হয়েছে ইয়ামাহা ১০০ সিসি মোটরসাইকেলের ইঞ্জিন, কার্বন ফাইবার ৪২ ইঞ্চি পাখা, (চীন থেকে আমদানিকৃত) প্যারাগ্লাইডার, স্টিলের পাইপ, রশি ও সেফটি বেল্ট। প্যারাগ্লাইডারের ওজন ৫ কেজি, ব্যাকপ্যাক প্যারাগ্লাইডারের ওজন ২৫ কেজি। সবমিলিয়ে ওজন ৩০ কেজি। প্যারাগ্লাইডারে ৪-৫ মিনিটের মতো প্রায় ৭০-৮০ ফুট উচ্চতায় ওড়েন মারুফ মোল্লা।

 

স্থানীয় বাসিন্দা মো. নুরুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই কিছু না কিছু তৈরি করার বেশ আগ্রহ ছিল মারুফের। নিজ হাতে তৈরি করা প্যারাগ্লাইডার আকাশে উড়িয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে। এলাকার মানুষের মাঝে বিস্ময় সৃষ্টি করেছে। আমাদের এলাকার ছেলে এমন একটা কাজ করে দেখালো, যা আমাদের কাছে অনেক গর্বের।

মারুফ মোল্লা জাগো নিউজকে বলেন, ছোটবেলা থেকেই পাখি, ঘুড়ি আকাশে ওড়া দেখে আমারও আকাশে ওড়ার প্রবল ইচ্ছা ছিল। আমি এক বছরের প্রচেষ্টায় সফল হয়েছি। দরিদ্রতার জন্য পড়ালেখা করতে পারিনি। ইলেকট্রনিকের কাজ করে তিলে তিলে টাকা জমিয়ে দেশ ও বিদেশ থেকে বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করে প্যারাগ্লাইডার বানিয়েছি।

 

মারুফ বলেন, নিজ হাতে তৈরি করা প্যারাগ্লাইডারে আকাশে উড়ে স্বপ্ন পূরণ করতে পেরেছি। বিদেশ থেকে প্যারাগ্লাইডার আনতে প্রায় ৮/৯ লাখ টাকা খরচ হয়। কিন্তু এটি তৈরিতে আমার খরচ হয়েছে মাত্র ৬০ হাজার টাকার মতো। সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা পেলে আরও বড় আকারের প্যারাগ্লাইডার তৈরি করে বাজারজাত করতে পারবো। এছাড়াও আমি ইলেকট্রিক্যাল থেরাপি মেশিন তৈরি করেছি। যা হাত-পা ঘামানোর সমস্যার সমাধান দিতে সাহায্য করে। তবে এসব নিয়ে আরও গবেষণা কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

চরবিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন বলেন, মারুফ আমাদের স্কুলের ছাত্র ছিল। তার তৈরি এসব যন্ত্র এলাকার মানুষের মধ্যে এক নতুন সম্ভাবনা ও উদ্দীপনা সৃষ্টি করেছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সে হয়ত আরও ভালো কিছু করতে পারবে। আমরা চাই সরকার তার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করুক।

 

এ ব্যাপারে চর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন, যদিও সরাসরি দেখা হয়নি। তবে শুনেছি। মারুফ দরিদ্র পরিবারের সন্তান। তিনি আমাদের এলাকার গর্ব। তার সাফল্য ছড়িয়ে পড়ুক।

এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, মারুফ মোল্লা চমৎকার একটি উদ্ভাবন করেছেন। তিনি তরুণ সমাজের জন্য একটি অনুকরণ হতে পারে। তিনি ট্রেনিং ছাড়াই বেশ ভালো কিছু করেছেন। ট্রেনিং পেলে হয়ত আরও ভালো উদ্ভাবন করতে পারবেন। এ বিষয়ে তিনি আমাদের কাছে সহায়তা চাইলে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার চেষ্টা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews