1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • প্রকাশিত : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৮২ 0 বার সংবাদি দেখেছে

জেলা প্রতিনিধি // টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে হয় সিএনজি চালকসহ দুই জন নিহত হয়েছেন।

 

শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল- জামালপুর সড়কের উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজি চালক ধনবাড়ীর পৌর এলকোর চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে হেলাল উদ্দিন, ধনবাড়ী কলের পাড়ার আনোয়ার হোসেনের ছেলে ফরিদ হোসেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিএনজিটি মধুপুর থেকে ধনবাড়ীর দিকে যাচ্ছিলে। পরে সিএনজিটি উপজেলার ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক ঘটনাস্থলে মারা যান। একমাত্র যাত্রী এসময় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মধুপুর থানার ওসি এমরানুল কবির দুর্ঘটনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews