1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে থেমে থাকা অটোরিকশায় মাহিন্দ্রার ধাক্কা, নিহত ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ঝালকাঠিতে থেমে থাকা অটোরিকশায় মাহিন্দ্রার ধাক্কা, নিহত ২

  • প্রকাশিত : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২১৬ 0 বার সংবাদি দেখেছে

ঝালকাঠির নলছিটিতে থেমে থাকা অটোরিকশার সঙ্গে মাহিন্দ্রার ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, বাকেরগঞ্জ উপজেলার চামটা কৃষ্ণনগর এলাকার হাসেম হাওলাদার (৭০) ও ফলাঘর এলাকার মোহাম্মদ শামীম (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সড়কে থেমে থাকা অটোরিকশাকে একটি মাহিন্দ্রা ধাক্কা দিলে চালক ছিটকে খাদে পড়ে যান। এতে মাহিন্দ্রার সব যাত্রীও আহত হন। এসময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাহিন্দ্রা গাড়িটা আমাদের হেফাজতে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews