1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে শিশুদের চিত্রাংকন, আবৃতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গৌরনদীতে শিশুদের চিত্রাংকন, আবৃতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

  • প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৩৪ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা শিক্ষা অফিসার তাসলিমা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহর লাল পাল, গৌরনদী উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. চুন্নু ফকির , জাহাঙ্গীর হোসেন, মো মোস্তফা কামাল ও মো সাইদুর রহমান। । অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমাজের সভাপতি মোঃ হানিফ সরদার সাধারণ সম্পাদক সুদাম পাল, প্রধান শিক্ষক খাদিজা আক্তার, আব্দুস সালাম, অর্চনা রানী বনিকসহ অন্যান্যরা। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews