1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পড়তে গেলে স্কুল ছাত্রীকে ধর্ষণ করলেন শিক্ষক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পড়তে গেলে স্কুল ছাত্রীকে ধর্ষণ করলেন শিক্ষক

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২১৯ 0 বার সংবাদি দেখেছে
কুমিল্লা প্রতিনিধি // কুমিল্লার মুরাদনগরে প্রাইভেট পড়ানোর জন্য ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী (১৪) ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সরমাকান্দায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় দায়ের করা মামলায় শিক্ষক সাজ্জাদ হোসেন সাজুকে (৩৯) গ্রেপ্তার করেন মুরাদনগর থানা পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

ওই শিক্ষক খুলনার দৌলতপুর থানার মহেশরপাশা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।

পুলিশ ও শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক সরমাকান্দা আদর্শ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। ধর্ষিতা (১৪) একই মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। শিক্ষক সাজুর কাছে গত আগস্ট মাস থেকে ১২ জনের একট ব্যাচের সাথে গণিত ও ইংরেজি প্রাইভেট পড়তে যান ওই শিক্ষার্থী। কিছু দিন অতিবাহিত হলে শিক্ষক সাজু ওই শিক্ষার্থীকে বলেন, তুমি পড়াশোনায় অনেক পিছিয়ে আছো। এখন থেকে প্রতি শুক্রবার তোমাকে আলাদা করে পড়াব। ওই শিক্ষার্থী প্রাইভেট পড়তে গেলে সেপ্টেম্বর মাসে তাকে প্রথমবার ধর্ষণ করেন শিক্ষক সাজু।

সর্বশেষ ২১ অক্টোবর মেয়েটিকে ফোন করে প্রাইভেট পড়তে ডেকে নেন সাজু। সেদিন তাকে পুনরায় ধর্ষণ করেন। এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। ২৭ অক্টোবর রাতে শিক্ষক সাজ্জাদকে গ্রেপ্তার করেন পুলিশ।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, ধর্ষণের অভিযোগ পেয়ে মাদ্রাসার সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন সাজুকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews