
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের ব্যাপারে গোয়েন্দা নজরদারি রয়েছে বলে জানিয়েছে র্যাব। আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকামুখী পশুবাহী পরিবহনে চাঁদাবাজি রুখতে র্যাবের এই গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) রাজধানীতে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।