মঙ্গলবার (০৩ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাবতলী পশুর হাটে র্যাব-৪ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান লে. কর্নেল মাহবুব আলম।
এছাড়াও বাসের টিকিটের কালোবাজারি প্রতিরোধ ও সুশৃঙ্খল পরিবেশ রক্ষা করতে কাজ করছে র্যাব।
এদিকে শপিং সেন্টারগুলোতেও নাগরিক নিরাপত্তায় সাদাপোশাকে নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান এ র্যাব কর্মকর্তা।
ঈদকে সামনে রেখে চলমান অভিযানে সোমবার রাজধানীর গাবতলী থেকে অজ্ঞান পার্টির ৩ জন ও গাজীপুরের কালিয়াকৈর থেকে জালটাকা তৈরির সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে র্যাব-৪৷ এসময় প্রায় ১০ লাখ টাকার জালনোট ও প্রিন্টার জব্দ করা হয় বলেও জানান তিনি।
এদিকে সচিবালয়ে পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঈদে রাজধানীসহ পুরো দেশে নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ছুটি ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে।