1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আনুষ্ঠানিক শপথ ছাড়া দায়িত্ব নেবেন না ইশরাক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

আনুষ্ঠানিক শপথ ছাড়া দায়িত্ব নেবেন না ইশরাক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৮৮ 0 বার সংবাদি দেখেছে

আনুষ্ঠানিকভাবে শপথ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মঙ্গলবার (১৭ জুন) সকালে প্রতীকী অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ কথা জানান। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানান, আনুষ্ঠানিক প্রক্রিয়ায় শপথ গ্রহণ না করা পর্যন্ত মেয়রের পদে দায়িত্ব পালন করবেন না।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ায়র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ইশরাক বলেন, রাজনৈতিক ও আর্থিকভাবে লাভবান হচ্ছেন আসিফ মাহমুদ। এজন্য তিনি ঢাকা দক্ষিণ সিটির প্রসাশক হিসেবে কাছের মানুষকে দায়িত্ব দিয়েছিলেন।

সিটি করপোরেশনে এসে স্থানীয় সরকার কী ধরণের দুর্নীতির সঙ্গে জড়িত সেই বিষয়টি খুঁটিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানান তিনি। এ সময় হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, দাবি আদায় না হলে এ অবস্থান কর্মসূচি ঢাকা দক্ষিণ সিটির রাজপথে ছড়িয়ে পড়বে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews