1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চেয়ারম্যানের অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

চেয়ারম্যানের অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ! 

  • প্রকাশিত : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার // নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে  ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মৃধার অপসারণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় জনসাধারণ। রোববার (২২ জুন)  সকাল ১০ টায় বরিশাল -পটুয়াখালী হাইওয়ে মহাসড়কের দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় এ মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।   মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিক, সাধারণ সম্পাদক সোহেল সিকদার, শ্রমিক দলের সভাপতি নান্টু দূরানী সাধারণ সম্পাদক ইউনুস হাওলাদার।  মানববন্ধনে তারা বলেন, ফ্যাসিস্ট পতিত হাসিনা সরকারের দপদপিয়া  ইউপি চেয়ারম্যান বাবুল মৃধার অনিয়ম দুর্নীতির শেষ নেই। তারা অবিলম্বে এ  চেয়ারম্যানের অপসারণের দাবি জানান। অবৈধ চেয়ারম্যানের অপসারণ না করা হলে সড়ক অবরোধ ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।  এ দিকে দীর্ঘসময় ধরে যানচল বন্ধ থাকায় হয়রানি শিকার হতে হয়েছে যাত্রীদের। তারাও দ্রুত যানচলাচল স্বাভাবিক হওয়ার আহবান জানান। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews