1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভাঙ্গায় মহাসড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত: অভিযুক্ত বাসচালক আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ভাঙ্গায় মহাসড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত: অভিযুক্ত বাসচালক আটক

  • প্রকাশিত : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৪২ 0 বার সংবাদি দেখেছে

ফরিদপুর প্রতিনিধি // ঢাকা-বরিশাল মহাসড়কের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় ৫ জন নিহত হওয়ার ঘটনায় মোড়ল এক্সপ্রেস পরিবহনের চালক রবিউল মিয়াকে আটক করেছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ।

রবিবার (২২ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ রোকিবুজ্জামান। আটককৃত চালক রবিউল মিয়া (২৫) ঝালকাঠির নলছিটি উপজেলার ডুবলি গ্রামের মৃত নুর মোহাম্মাদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ৪ জুন ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় একটি অজ্ঞাত বাস ও মাহিন্দ্রার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে একজন মারা যান। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন ছিলেন। ঘটনার পর চালক গা-ঢাকা দেন। পরে পুলিশ নিজস্ব সোর্স এবং প্রযুক্তির মাধ্যমে বাসটিকে সনাক্ত করে এবং শনিবার রাতে রবিউলকে ঝালকাঠির নলছিটিতে তার নানা বাড়ি থেকে গ্রেপ্তার করে।

ওসি রোকিবুজ্জামান বলেন, “আমরা তথ্য-প্রযুক্তি ব্যবহার করে রবিউল ইসলামকে আটক করেছি এবং রবিবার তাকে ফরিদপুর আদালতে সোপর্দ করেছি।” এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews