1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোরেলগঞ্জে সম্প্রীতির বাংলাদেশ গড়তে আন্তঃধর্মীয় সংলাপ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মোরেলগঞ্জে সম্প্রীতির বাংলাদেশ গড়তে আন্তঃধর্মীয় সংলাপ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে এক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১০ টায় পিস ফ্যাসিলিটেটর (পিএফজি) এর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা হাবিবুল্লাহ।
পিএফজি’র উপজেলা সমন্বয়ক ফারুক হোসেন সামাদের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার(ভূমি) বদরুদ্দোজা, থানার ওসি মতলুবর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আব্দুল্লাহ আল জাবির, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।
এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন ফকির, আব্দুস সালাম, ঈমাম হাসান বিন মালেক, পুরোহিত শশংকর চক্রবর্তী ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews