1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নগরীতে মাদক বিক্রি ও সেবনে বাধা দেয়ায় গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নগরীতে মাদক বিক্রি ও সেবনে বাধা দেয়ায় গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৪১ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার // বরিশাল জেলার কাউনিয়া থানাধীন ৫ নং ওয়ার্ডে মাদক বিক্রি ও সেবনে বাধা দেয়ায় গৃহবধূকে পিটিয়ে গুরুতর যখম করেছে প্রতিপক্ষরা। শনিবার (১২ জুলাই) রাত আনুমানিক ৯ টায় রব খলিফার বাড়িতে নিজ ঘরে ঢুকে এ হামলার ঘটনা ঘটে। আহত ঝুমুর (২৫) ও লুৎফা বেগম (৫৫) তারা উভয়ই হলেন ওই ওয়ার্ডের বাসিন্দা। আহত ঝুমুর ও লুৎফা বেগম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ঝুমুরের শ্বশুর আ: রব জানান প্রায় ৫/৬ বছর যাবত তারই পার্শ্ববর্তী মামুন মাদক বিক্রি ও সেবন করে আসছেন এ নিয়ে কয়েকবার বাধা প্রদান করিলে মামুন মাদক বিক্রি ও সেবন করবে না বলে জানান কিন্তু ঘটনার দিন মামুন তার ঘডে বসে মাদক বিক্রি ও সেবন করিলে তার ছেলের বউ ঝুমুর ডাক চিৎকার করিলে মামুন ক্ষিপ্ত হয়ে পুরুষ লোক বাড়িতে না থাকায় তার ঘরে ঢুকে মামুন সহ ৪/৫ জন মিলে হত্যার উদ্দেশ্যে রড ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে তার ডাক চিৎকার শুনে তার শাশুড়ি লুৎফা বেগম এগিয়ে আসলে তাকেও পিটিয়ে গুরুতর জখম করে। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল সের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews