1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বেশিরভাগ সাংবাদিক হত্যার বিচার হয় না: ইউনেস্কো - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বেশিরভাগ সাংবাদিক হত্যার বিচার হয় না: ইউনেস্কো

  • প্রকাশিত : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৪৩৮ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠান ইউনেস্কো বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, সারা বিশ্বে সাংবাদিকদের হত্যার সিংহভাগই বিচার হয় না।

ইউনেস্কোর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ৮৬ শতাংশ সাংবাদিক হত্যার বিচার হয় না। সাংবাদিক হত্যার জন্য বিশ্বব্যাপী অনাক্রম্যতার হারকে ‘ভয়াবহভাবে উচ্চ’ বলে অভিহিত করেছে সংস্থাটি।

এছাড়াও সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ সঠিকভাবে তদন্ত এবং তাদের অপরাধীদের চিহ্নিত ও দোষী সাব্যস্ত করা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে ইউনেস্কো।

তবে গত দশকের চেয়ে সাংবাদিক হত্যার দায়মুক্তির হার ৯ শতাংশ কমে যাওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে ইউনেস্কো।

ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজোলে এক বিবৃতিতে বলেছেন, অমীমাংসিত সংখ্যক মামলা থাকলে মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা যায় না। তিনি জানান, তদন্তমূলক প্রতিবেদনে প্রভাব খাটায় অপরাধীরা।

ইউনেস্কোর প্রতিবেদন অনুসারে, ২০২০ ও ২০২১ সালে সারা বিশ্বে ১১৭ সাংবাদিককে কাজ করার সময়ে এবং ৯১ জনকে কজের বাইরে থাকার সময় হত্যা করা হয়েছে । এরমধ্যে বেশ কয়েকজনকে পরিবার ও সন্তানদের সামনে হত্যা করা হয়েছে।

ইউনেস্কো বলেছে, তারা জাতীয় গণমাধ্যম আইন ও নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য তারা বিভিন্ন দেশের সঙ্গে কাজ করছে। একইসঙ্গে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তের জন্য বিভিন্ন দেশেশে বিচারক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও প্রশিক্ষণ দিচ্ছে সংস্থাটি।

সূত্র: এএফপি, এনডিটিভি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews