1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাতীবান্ধায় আবাদী জমিতে হাল চাষে বাধা ভাঙচুর ও সংঘর্ষে আহত ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

হাতীবান্ধায় আবাদী জমিতে হাল চাষে বাধা ভাঙচুর ও সংঘর্ষে আহত ১ 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৬৫৭ 0 বার সংবাদি দেখেছে
আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট জেলা প্রতিনিধি // লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপারা ইউনিয়নের দক্ষিণ পারুলিয়ার  প্রত্যন্ত চর এলাকায় ভুট্টু ও মোতা নামের দুজন সন্ত্রাসীর বিরুদ্ধে  লাজু মিয়া নামের এক কৃষকের  জমিতে হাল চাষে বাধা দিয়ে হামলা মারপিট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ।
এলাকাবাসী ও মামলার বিবরণ সূত্রে জানা যায় ঘটনার দিন সোমবার সকালে আব্দুর রহমান নামের এক ব্যক্তির ট্রাক্টর ভাড়া নিয়ে কৃষক  লাজু মিয়া তার নিজস্ব ও ভোগ দখলকৃত  ৩০ শতক জমিতে হাল চাষ করতে যান, এ সময় ভুট্টু ও মোতাহার হোসেন সহ পাঁচ সাত জনের একটি দল  জমিতে হাল চাষে বাধা দেন এ ঘটনায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে ভুট্টু ও মোতাহার হোসেন মোতা অতর্কিত হামলা চালিয়ে ট্রাক্টরের চালক এনামুল হককে মারপিট করলে সে মারাত্মকভাবে আহত হয়। এ সময় এনামুলের আত্মচিৎকারে আশে পাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় ও আহত এনামুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এই ঘটনায় কৃষক লাজু মিয়া বাদী হয়ে ওই দুই সন্ত্রাসীসহ ৫ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল নবী জানান এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি যা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews