1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ফরিদপুরে জব্দ বাসে আগুন, তদন্তে পুলিশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ফরিদপুরে জব্দ বাসে আগুন, তদন্তে পুলিশ

  • প্রকাশিত : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৯৭ 0 বার সংবাদি দেখেছে
ফরিদপুর সদর উপজেলার করিমপুর হাইওয়ে থানার সামনে সড়ক দুর্ঘটনায় জব্দ করা একটি বাসে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

শনিবার (২০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী।

তিনি জানান, আরএসএফ পরিবহনের ওই বাসটি ঈদুল আজহার আগে মধুখালীতে দুর্ঘটনায় পড়ে। পরবর্তীতে সেটি জব্দ করে থানার পাশে সড়কের ধারে দেড়শ গজ দূরে রাখা হয়। সাধারণত বাসটির মালিকপক্ষের লোকজন পাহারা দিতেন।

“তবে শনিবার দুপুর থেকে কেউ সেখানে ছিল না। রাত ১২টার দিকে জানতে পারি বাসটিতে আগুন লেগেছে। কে বা কারা আগুন দিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি,” বলেন ওসি।

ঘটনার পরপরই ফরিদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews