1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ৩, নারী-শিশুসহ দগ্ধ ৬০ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ৩, নারী-শিশুসহ দগ্ধ ৬০

  • প্রকাশিত : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১২১ 0 বার সংবাদি দেখেছে
রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংথ্যা বেড়ে হয়েছে তিনজন। আহতের সংখ্যাও অনেক বেড়েছে। নারী ও শিশুসহ দগ্ধ অন্তত ৬০ জনকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়া বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানের পাইলটসহ ৫ জনকে সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন। দুর্ঘটনাটি ঘটে সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় দগ্ধদের দুপুর আড়াইটার দিকে ঢামেকের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ‘দগ্ধদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বেশির ভাগই শিক্ষার্থী। অনেকের অবস্থাই আশঙ্কাজনক।’

বিমানবাহিনী সূত্রে জানা গেছে, বিধ্বস্ত বিমানটিতে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। তিনি বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সেনা সদস্যরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠাচ্ছেন।

এদিকে খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট। সেই সঙ্গে উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি। দুপুর ১টা ২২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ১০টি ইউনিট কাজ করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews