1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

  • প্রকাশিত : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৬২ 0 বার সংবাদি দেখেছে

সফিউর রহমান মিঠু বাউফল প্রতি‌নি‌ধি // পটুয়াখালীর বাউফল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক কটু‌ক্তি, বি‌ভিন্ন অপপ্রচা‌রের ও নির্বাচন নি‌য়ে ষড়যন্ত্রের  প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।  রবিবার ২০ জুলাই সকাল ১১টায় উপজেলা, পৌর বিএন‌পিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ওই বি‌ক্ষোভ প্রদর্শন ক‌রেন। বাউফল উপজেলা ও পৌর বিএনপির  আয়োজনে বিএনপির হাসপাতাল রোডস্থ কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সাবেক উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের নেতৃত্বে মিছিল শেষে সমাবেশে বক্তব‌্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সেলিম সিকদার,  সাবেক যুগ্ম আহবায়ক অলিয়ার রহমান, শ্রমিকদলের আহবায়ক হাসান মাহমুদ মঞ্জু ও সাবেক উপজেলা যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম।  সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে তিব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews