1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: উপদেষ্টা আসিফ মাহমুদ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বরিশালে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সাংগঠনিক সকল সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা পেলেন বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতা তৃণমূল থেকে সহ-সভাপতি: ইকবাল খানের পদোন্নতিতে উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জ নতুন গান নিয়ে আসছেন আলী হাসান চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সংরক্ষিত আসনের এমপিরা সংসদে ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল হাম ও হামের উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু বর্ণিল আয়োজনে দৈনিক সত্য সংবাদ পত্রিকার দুই যুগ পূর্তি উদযাপন বাউফ‌লে বাস উল্টে খা‌দে, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: উপদেষ্টা আসিফ মাহমুদ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৯৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // স্থানীয় সরকার নির্বাচন আর দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না—এমন সিদ্ধান্ত জানালেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পোস্টে তিনি জানান, এদিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে উত্থাপিত চারটি সংশোধনী আইন অনুমোদন পেয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠানের বিধান চালু হয়েছিল। তবে এবারের অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সেই নিয়মে পরিবর্তন আনা হলো।

এর আগে, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন না চাওয়ার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও স্থানীয় সরকার নির্বাচন আগে আয়োজনের দাবি জানানো হয়েছিল।

সরাসরি ভোটে চেয়ারম্যান ও মেয়র নির্বাচনের বিষয়েও আলোচনায় রয়েছে কিছু সংশোধনী প্রস্তাব, যা নিয়েও সিদ্ধান্ত আসতে পারে আগামী বৈঠকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews