
নিজস্ব প্রতিবেদক // সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক রাজনৈতিক সংকটের জন্য শতভাগ দায়ী ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার খায়রুল হকের গ্রেপ্তারের পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ সেই পদে বসে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে।”
ফখরুল বলেন, দেশের একজন ‘বড় শত্রু’ হিসেবে খায়রুল হক দায়িত্বে থেকে জনগণ ও রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন। তিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল সংক্রান্ত যে রায় দিয়েছেন, সেটিকে রাষ্ট্রবিরোধী আখ্যা দেন এবং বলেন, শর্ট ও পূর্ণাঙ্গ রায়ের মধ্যে ছিল আকাশ-পাতাল পার্থক্য।
তিনি আরও বলেন, “বিলম্ব হলেও আজ যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তার জন্য সরকারকে ধন্যবাদ জানাই। আমরা আশা করি, সঠিক তদন্তের মাধ্যমে তাঁর বিচার কার্য সম্পন্ন হবে।”
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল শিশু একাডেমি ভবন ভাঙার উদ্যোগেরও বিরোধিতা করেন। তিনি বলেন, “শিশুদের মানসিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই প্রতিষ্ঠানটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে গঠিত হয়েছিল। একে সরিয়ে দেওয়া জাতি গঠনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে।