1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দুই কোরিয়ার পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

দুই কোরিয়ার পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

  • প্রকাশিত : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৪৫২ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // উত্তর কোরিয়ার নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার জলসীমার কাছে গিয়ে পড়েছে। বুধবার এটি দক্ষিণ কোরিয়া উপকূল থেকে ৬০ কিলোমিটারেরও কম দূরত্বে ভূপাতিত হয়। এর জবাবে দক্ষিণ কোরিয়া তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সিউলের প্রেসিডেন্ট ইউন সুক-ইওল একে ‘কার্যকর আঞ্চলিক আক্রমণ’ বলে উল্লেখ করেছেন। খবর বিবিসি ও আল-জাজিরার।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, পিয়ংইয়ং বুধবার সকালে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর জবাবে দক্ষিণ কোরিয়া সামুদ্রিক সীমান্তের উত্তর দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

উত্তর কোরিয়া উপদ্বীপের চারপাশে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে যৌথ সামরিক মহড়া বন্ধ করতে সতর্ক করার একদিন পরই এই ঘটনা ঘটল। উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দক্ষিণ কোরিয়া ও জাপান জাতীয় নিরাপত্তা বৈঠক ডেকেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews