1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৫ আগস্ট উপস্থাপন হবে জুলাই ঘোষণাপত্র - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

৫ আগস্ট উপস্থাপন হবে জুলাই ঘোষণাপত্র

  • প্রকাশিত : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৬৭১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার। শনিবার (২ আগস্ট) অন্তর্বর্তী সরকারের ফেসবুক পেজে জানানো হয়, খসড়া চূড়ান্ত করে গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে এটি জাতির সামনে প্রকাশ করা হবে।

পোস্টে বলা হয়, এ বিষয়ে বিস্তারিত ঘোষণা শিগগিরই দেওয়া হবে। এর আগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে লেখেন, ‘জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ই আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।’

গত বছর জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই ঘোষণাপত্রটি রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে সম্প্রতি এর চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে।

ঘোষণাপত্রের খসড়ায় মোট ২৬টি দফা রয়েছে। এর মধ্যে প্রথম ২১ দফায় মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম এবং জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। বাকি পাঁচটি দফায় রয়েছে— রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার, আওয়ামী লীগ(নিষিদ্ধ ঘোষিত) শাসনামলে গুম-খুন, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন-নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের দ্রুত বিচার, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠন এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews