1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রিকশাচালককে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রিকশাচালককে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৪১ 0 বার সংবাদি দেখেছে
নওগাঁ প্রতিনিধি // নওগাঁয় ভজন দেবনাথ সজল নামের এক অটোরিকশাচালককে হত্যার দায়ে পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. কায়সারুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুনছুর আলী।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- নওগাঁ সদর উপজেলার আরজী নওগাঁ মণ্ডল পাড়া এলাকার শুকুর আলীর দুই ছেলে মো. জুয়েল এবং জাহের আলী, আরজী নওগাঁ উত্তরপাড়া এলাকার হাসান মিয়ার ছেলে সুরুজ মিয়া, শহরের চকপ্রসাদ এলাকার আব্দুস সাত্তারের ছেলে রতন মণ্ডল, শহরের উত্তরপাড়া পবা মসজিদ এলাকার বেদারুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম এবং বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার খানপুর এলাকার মৃত শাহজাহানের ছেলে আব্দুর রশিদ। আসামিদের মধ্যে জহের আলী পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ভজন দেবনাথ সজল একজন অটোরিকশাচালক ছিলেন। ২০১৯ সালের ১৬ নভেম্বর সন্ধ্যা ৬ টার দিকে তার অটোরিকশাটি নিয়ে প্রতিদিনের ন্যায় বের হন। ওই রাত্রিতে তিনি আর বাড়িতে ফিরেনি। স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরের দিন ১৭ নভেম্বর সকালে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি গুটিয়ার বিলে পাকা রাস্তা সংলগ্ন কাঁদা পানিতে কচুরিপানার মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা ভূপেন্দ্রণাথ দেবনাত বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন ধরে চলা এ মামলায় সাক্ষীদের ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ দুপুরে আদালতে এ রায় ঘোষণা করেন।

মামলায় সান্তাহার এলাকার আলতাফ হোসেনের ছেলে আব্দুল আজিজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করা হয়েছে। মামলার এ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মনছুর আলী সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews