1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে বাল্যবিবাহে অভিযান ৫০ হাজার টাকা জরিমানা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
শিক্ষার্থীদের জন্য বিদ্যুৎচালিত বাস চালুর সিদ্ধান্ত পাঁচ ওয়াক্তে নামাজের পর ছোট্ট যে দোয়া পড়বেন হামজাদের কোচ বাছাইয়ের সংক্ষিপ্ত তালিকায় ১০ জন শুভেন্দু না অন্য কেউ, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বরিশালে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সাংগঠনিক সকল সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা পেলেন বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতা তৃণমূল থেকে সহ-সভাপতি: ইকবাল খানের পদোন্নতিতে উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জ নতুন গান নিয়ে আসছেন আলী হাসান

গৌরনদীতে বাল্যবিবাহে অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // আজ মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর দুপুরে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামে বাল্যবিবাহ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়।

 

অভিযান পরিচালনা করেন সদ্য যোগদানকারী গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। অভিযান সূত্রে জানা গেছে, অষ্টম শ্রেণিতে পড়ুয়া ১৬ বছরের মেয়ের বয়স ১৯ বছর দেখিয়ে পাশ্ববর্তী উপজেলার ইউনিয়ন থেকে জন্মসনদ প্রদর্শন করা হয়। তবে বয়স নিয়ে সন্দেহ হলে কর্তৃপক্ষ মেয়ের বিদ্যালয়ের নথি ও বার্থী ইউনিয়নের আসল জন্মসনদ সংগ্রহ করে প্রকৃত বয়স অপ্রাপ্তবয়স্ক প্রমাণিত করে। পরে মেয়ের বাবা ও বরপক্ষ বিষয়টি স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর সংশ্লিষ্ট ধারায় উভয়কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে সম্পন্ন করবে না—এ মর্মে তাদের মুচলেকা নেয়া হয়।

 

বিষয়টি নজরদারির জন্য স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, ইউপি সচিব ও চকিদারের কাছে দায়িত্ব অর্পণ করা হয়। এসময় ভুয়া জন্ম নিবন্ধন তৈরির ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়া হয়। অভিযানে গৌরনদী থানা পুলিশ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা সহযোগিতা করেন। গৌরনদী উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews