1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজাপুরে পূর্ব শত্রুতার জের ধরে বৃদ্ধকে কুপিয়ে জখমের অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রাজাপুরে পূর্ব শত্রুতার জের ধরে বৃদ্ধকে কুপিয়ে জখমের অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার // ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন ৭ নং পশ্চিম বড়ইয়ায় পূর্ব শত্রুতার জের ধরে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করেছে প্রতিপক্ষরা। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯ টায় হাওলাদার বাড়ির সামনে বাগানের ভিতরে এ হামলার ঘটনা ঘটে। আহত মোঃ আঃ হাই হাওলাদার (৫৫) তিনি হলেন ওই গ্রামের বাসিন্দা মৃত মোঃ আঃ মালেক হাওলাদার এর ছেলে। আহত মোঃ আঃ হাই হাওলাদার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত মোঃ আঃ হাই হাওলাদার জানান মন্টু খান এর ছেলে জাহিদ খান এর সাথে জমি জমা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছিল তার ই সূত্র ধরে ঘটনার দিন তার বাড়ির সামনে বাগানে গাছ লাগাতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে জাহিদ খান, রানা খান, মন্টু খান, বিউটি বেগম, বৃষ্টি ও জাকিয়া সহ ১০/১২ জন মিলে হত্যার উদ্দেশ্যে চাপাটি, রান্ধা, রড ও লাঠি সোটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার অবস্থান অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews