
স্টাফ রিপোর্টার // পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন ৬ নং তাফালবাডিয়ায় জমি জমা বিরোধের জের ধরে একই পরিবারের ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করেছে প্রতিপক্ষরা। গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১১ টায় দর্জি বাড়ির ভিতরে এ হামলার ঘটনা ঘটে। আহত কণা বেগম (৪০), বজলু হাওলাদার (৪৫), জান্নাতি (১৩), তানিয়া (৩৮), কুদ্দুস দর্জি (৬০), হনুফা বেগম (৫৫), মোসলেম দর্জি (৭৫), নাসির দর্জি (৪৫), ইসমাইল দর্জি (৭০) ও মাছুম হাওলাদার (৪০) তারা উভয়েই হলেন তাফালবাডিয়া গ্রামের বাসিন্দা। আহত কনা বেগম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত কনা জানান মোঃ জালাল দর্জি ২০০৮ সালে তাকে দ্বিতীয় বিয়ে করেন সেখানে কণার একটি কন্যা সন্তান ও আছেন কিন্তু জালাল দর্জির মৃত্যুর পরে তার আগের ঘরের সন্তানরা তাকে ও তার মেয়েকে জালালের সকল সম্পত্তি থেকে বঞ্চিত করেন এ বিষয়ে কনা কোর্টে একটি মামলা দায়ের করেন কোর্টের নির্দেশে কনা কিছু সম্পত্তি ফেরত পান ও একটি জমি কোর্টের সম্পূর্ণ রায় না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে ভোগ দখল থেকে বিরত থাকতে নির্দেশ দেন। কিন্তু জালাল দর্জির আগের ঘরের সন্তানরা কোর্টের রায় অমান্য করে জমিতে লোক জন ভাড়া করে নিয়ে চাষাবাদ করতে যান। কনা ও তার পরিবারের সকলে মিলে বাধা প্রদান করিলে ক্ষিপ্ত হয়ে অসীম দর্জি, বেল্লাল দর্জি, রাসেল দর্জি, শাহীন শরীফ, ছগির দর্জি ও সালাম দর্জি সহ ৫০/৬০ জন মিলে হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল, দা, চেইন, সাপল, রড ও লাঠি সোটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তাদের ভিতর কণার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আরোও জানা যায় এই বিষয়ে আইনি প্রক্রিয়ায় গেলে কনা ও তার পরিবারের সকলকে গুম খুনের হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানা যায়।