1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কবে শুরু হতে পারে রমজান মাস, জানা গেল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কবে শুরু হতে পারে রমজান মাস, জানা গেল

  • প্রকাশিত : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২২৯ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // আগামী বছর পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে সে সম্পর্কে সম্ভাব্য ধারণা দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।সংযুক্ত আরব আমিরাতের বিজ্ঞানীরা জানান, রমজান শুরু হতে এখনো ১৩৯ দিন বাকি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আরবি বর্ষপঞ্জি অনুযায়ী, ১৪৪৩ হিজরির পবিত্র রমজান মাস কবে শুরু হবে সে সম্পর্কে ধারণা দিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি।

সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান ব্যাখ্যা করেছেন, রমজানের চাঁদ সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ১ মিনিটে দৃশ্যমান হবে। তবে সূর্যাস্তের মাত্র এক মিনিট পরেই চাঁদটি অস্ত যাবে, ফলে সেদিন সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখা অসম্ভব হবে।

এই কারণে, চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করে, রমজানের প্রথম দিন হবে ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। প্রাথমিক গণনা অনুসারে, এটিই রমজানের সম্ভাব্য তারিখ।

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরে বাংলাদেশে চাঁদ দেখা যায়। সেক্ষেত্রে বাংলাদেশে সম্ভাব্য তারিখ হতে পারে ১৮ ফেব্রুয়ারি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews