1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে দুটি ফিলিং স্টেশনকে জরিমানা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

বরিশালে দুটি ফিলিং স্টেশনকে জরিমানা

  • প্রকাশিত : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৫৫৪ 0 বার সংবাদি দেখেছে

জ্বালানি তেল পরিমাপে কম দেয়ার অভিযোগে বরিশালে দুটি ফিলিং স্টেশন থেকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার দুপুরে নগরীর নতুন বাজার এলাকায় দুটি ফিলিং স্টেশনে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় পরিমাপে কম দেওয়ার অপরাধে হাজী ইসরাইল ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা এবং কলেজ রোড ফিলিং স্টেশন থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। দুটি ফিলিং স্টেশনে ৫ লিটার পেট্রোল ও অকটেন পরিমাপ করে ৩০০ মিলিলিটার কম পান কর্মকর্তারা। পরিমাপে কম দেওয়ায় তাদের জরিমানা করার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সেলিমের নেতৃত্বে অভিযানে সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া ও সিটি কর্পোরেশনের স্বাস্থ্য পরিদর্শক রাসেল শিকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সেলিম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews