1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
১২২ বার পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

১২২ বার পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন

  • প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৭০ 0 বার সংবাদি দেখেছে
আদালত প্রতিবেদক // সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ জানুয়ারি নতুন দিন ধার্য করা হয়েছে। এটি মামলার তদন্ত প্রতিবেদন জমার ১২২তম সময় নির্ধারণ।

রবিবার (৩০ নভেম্বর) প্রতিবেদন দাখিলের জন্য তারিখ নির্ধারিত থাকলেও তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়। ফলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম নতুন তারিখ ঠিক করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল।

উল্লেখ্য, উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি—মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ঘটনার পরদিন রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন- রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির ২ নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের বন্ধু তানভীর রহমান খান। তাদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে রয়েছে। বাকিরা কারাগারে আটক রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews