1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএনপি নেতা ফিরোজ আহমেদের নেতৃত্বে বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিএনপি নেতা ফিরোজ আহমেদের নেতৃত্বে বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা

  • প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সদর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারের পক্ষে নেতাকর্মীদের অংশগ্রহণে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।
প্রচারণায় নেতৃত্ব দেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এবং ২৪ নং ওয়ার্ড বিএনপির বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর মো: ফিরোজ আহম্মেদ।

এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারকে বিজয়ী করার আহ্বান জানান।

প্রচারণাকালে আরও উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোশারেফ হোসেন সান্টু, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাম মৃধা, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

 

এসময় বিএনপি নেতা মো: ফিরোজ আহম্মেদ বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র আজ চরম সংকটের মুখে। জনগণের মৌলিক অধিকার পুনরুদ্ধার এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। সদর-৫ আসনে এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার একজন সৎ, দক্ষ ও জনবান্ধব প্রার্থী। তিনি নির্বাচিত হলে সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, এলাকার উন্নয়ন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবেন। তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews