1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
২৪ ঘণ্টায় খেরসনে ৭ গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

২৪ ঘণ্টায় খেরসনে ৭ গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস

  • প্রকাশিত : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৪৪৪ 0 বার সংবাদি দেখেছে
আর্ন্তজাতিক ডেস্ক // হামলা চালিয়ে ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ খেরসন শহর দখলে নিয়েছিল রুশ বাহিনী। ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে অঞ্চলটি ছেড়ে গেছে দখলদাররা।

সিএনএন জানিয়েছে, রুশ বাহিনী খেরসন ছেড়ে যাওয়ার ২৪ ঘণ্টায় সাতটি সেতু ধ্বংস অবস্থায় পাওয়া গেছে। এসব সেতুর স্যাটেলাইট ছবি সংগ্রহ এবং বিশ্লেষণ করেছে মাক্সার টেকনোলজিস।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত দুটি সেতুর মধ্যে একটি রেল সেতু। এটি কাখোভকাতে বাঁধের উপরে অবস্থিত। খেরসন শহরের দক্ষিণ-পূর্বে অবস্থিত আন্তোনিভস্কি সড়ক সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল আগেই। কিন্তু এখন এখন পুরোপুরি বিধ্বস্ত। আর পাশের রেল সেতুটিরও একই পরিস্থিতি।

বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে খেরসনের দবিবকাতে ইনহুলসেটস নদী পার হওয়া আরেকটি সেতু। রুশ বাহিনীর প্রবেশ ওই সেতু ধরে চোখে পড়ার মত ছিল।

ম্যাক্সার আরও জানিয়েছে, কাখোভকা বাঁধের পূর্বাঞ্চলে অবস্থিত দুটি সেতু ধ্বংস হয়েছে। খেরসনের গুরুত্বপূর্ণ এসব সেতু ধ্বংসের পেছনে কারা দায়ী তা স্পষ্ট নয়।

এ ব্যাপারে বক্তব্য পাওয়া যায়নি ইউক্রেন ও রাশিয়ার। খেরসন অঞ্চলের দনিপ্রো নদীর পশ্চিম থেকে রুশ বাহিনী পিছু হটলে এমন তাণ্ডবের বিষয়টি সামনে এনেছে ম্যাক্সার।

খেরসন শহর থেকে রুশ সেনা প্রত্যাহারের পর গতকাল শুক্রবারই অঞ্চলটির পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনীয় বাহিনী শহরে প্রবেশের পর উল্লাসে মেতেছেন স্থানীয়রা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews