1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ফরিদপুরে বিএনপির গণসমাবেশ শুরু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ফরিদপুরে বিএনপির গণসমাবেশ শুরু

  • প্রকাশিত : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২৫৪ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // ফরিদপুরে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় শহর থেকে ৬ কিলোমিটার দূরে কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ গণসমাবেশ শুরু হয়।

সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফরিদপুর ওলামা দলের আহ্বায়ক হাফেজ মওলানা কবির হোসেন। এর পর গীতা পাঠ করেন অ্যাডভোকেট আশুতোষ ঠিকাদার। সমাবেশে সভাপতিত্ব করছেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গী।

দলটির কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত রয়েছেন। দুপুর ১টার মধ্যে সমাবেশের প্রধান অতিথি ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মঞ্চে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

সরেজমিনে ফরিদপুর কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে দেখা যায়, হাজার হাজার নেতাকর্মী পরিবহন ধর্মঘট উপেক্ষা করে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। মিছিলে-মিছিলে স্লোগানে-স্লোগানে মুখর সমাবেশের মাঠ। মিছিল নিয়ে আশপাশের জেলার নেতাকর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন।

এদিকে গণসমাবেশের দুদিন আগে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি। ফলে নেতাকর্মীরা ধর্মঘট উপেক্ষা করে সমাবেশের ২-৩ দিন আগে থেকেই আসতে শুরু করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews