1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রংপুরে আইনজীবী হত্যায় দুজনের মৃত্যুদণ্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

রংপুরে আইনজীবী হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

  • প্রকাশিত : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৩৮৪ 0 বার সংবাদি দেখেছে
রংপুর প্রতিনিধি // আইনজীবী আসাদুল হক হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

আসাদুল হক রংপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, রংপুর মহানগরীর তাজহাট এলাকার ধর্মদাস বারো আউলিয়া গ্রামের জাফর ড্রাইভারের ছেলে রতন মিয়া (৩২) ও খোর্দ্দ তামপাট আদর্শপাড়া এলাকার মনির মিস্ত্রীর ছেলে সাইফুল ইসলাম (২৬)।

এ মামলায় মোর্শেদা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একইসঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

রায় ঘোষণার পর আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মালেক জানান।

মামলার বিবরণে বলা হয়, ২০২০ সালে মহামারি পরিস্থিতিতে ধর্মদাস বারো আউলিয়া এলাকার বাড়িতে আসাদুল একাই থাকতেন। তার ছোট মেয়ে বগুড়া আজিজুল হক কলেজের শিক্ষার্থী আরফিন নাহার অংকনকে নিয়ে স্ত্রী নিজ গ্রামের বাড়ি মিঠাপুকুর উপজেলার বালুয়া ছড়ান এলাকায় অবস্থান করছিলেন।

ওই বছরের ৫ জুন শুক্রবার দুপুরে ধর্মদাস বারো আউলিয়া এলাকার বাড়িতে চুরি করতে গিয়ে আসাদুলের হাতে ধরা পড়েন আসামি রতন মিয়া। এ সময় তার এক সহযোগী পালিয়ে যান।

এ সময় আসাদুলের গলায় এবং পেটে ছুরিকাঘাত করে দেয়াল টপকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রতনকে আটক ও মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাজহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই আইনজীবীর মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ছোট মেয়ে বাদী হয়ে ঘটনার দিনই রতন মিয়া ও সাইফুল ইসলামকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তে মোর্শেদা বেগমের নাম আসে। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত রতন মিয়ার মা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews