1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে মহাপরিকল্পনায় সরকার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গৌরনদীতে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও শ্রমিক সমাবেশ। গৌরনদী প্রতিনিধি। বরিশালের গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র্যা লী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী বাসষ্টান্ড দলীয় কার্যালয় থেকে র্যা লী বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ,, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান আকবর, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গাজী আবুবকর। বক্তব্য রাখেন গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা শ্রমিক দলের মনিরুজ্জামান। একইদিন ইমারত শ্রমিক ইউনিয়নী গৌরনদী বাসস্ট্যান্ড শাখার উদ্যোগে র্যা লী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী ইমারত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রভাষক মোহাম্মদ আলী শরীফ, মোঃ শহিদুল ইসলাম খান। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াসিন ফকির মোহাম্মদ আলাউদ্দিন সরদার সহ অন্যান্যরা। গৌরনদীতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ। জাতীয় সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী এপ্রিলে সারাদেশে মব বা গণপিটুনিতে নিহত ২১ আহত ৪৯ মহান মে দিবস আজ তেলের দাম ও বৃষ্টির প্রভাবে সবজির বাজার চড়া একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত সুরা হাশরের শেষ তিন আয়াত দুই মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী মেনন-কামরুলের বিচার শুরু

সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে মহাপরিকল্পনায় সরকার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৬৩ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক ।।

সরকার সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়নে এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে। পরিকল্পনার লক্ষ্য অনুযায়ী, ২০৩১ সালের মধ্যে দেশের বিদ্যুৎ বিতরণ সক্ষমতা আরও ৬,২৫৫ এমভিএ বাড়ানো হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মন্ত্রী জানান, বর্তমানে দেশে ৬টি বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ও কোম্পানির অধীনে মোট ১,৮৩৪টি বিদ্যুৎ উপকেন্দ্র সচল রয়েছে। এর মধ্যে বাপবিবোর অধীনে ১,৩০৬টি, বাবিউবো-র অধীনে ১৮৭টি, ডিপিডিসির অধীনে ৯৯টি, ওজোপাডিকোর অধীনে ৯৭টি, ডেসকোর অধীনে ৬০টি এবং নেসকোর অধীনে ৮৫টি উপকেন্দ্র কার্যক্রম চালাচ্ছে।

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের জন্য চলমান ও ভবিষ্যৎ প্রকল্পের বিষয়ে মন্ত্রী জানান, সারাদেশে ১৩৯টি নতুন উপকেন্দ্র নির্মাণের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। বিশেষ করে পল্লী এলাকায় বিদ্যুৎ সংযোগের মানোন্নয়নে বড় বিনিয়োগ করা হচ্ছে।

তিনি আরও জানান, বাপবিবোর আওতায় বর্তমানে ৫টি প্রকল্প চলমান এবং ৩টি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ১২৮টি নতুন উপকেন্দ্র নির্মাণ ও ৭৬টি উপকেন্দ্রের আপগ্রেডেশনের মাধ্যমে ২,৫৪৩ এমভিএ ক্ষমতা বৃদ্ধি করা হবে। এছাড়া ২২৬টি নতুন উপকেন্দ্র নির্মাণের মাধ্যমে আরও ৩,৭১২ এমভিএ সক্ষমতা যুক্ত হবে। সব মিলিয়ে ২০৩১ সালের মধ্যে ৬,২৫৫ এমভিএ অতিরিক্ত বিদ্যুৎ বিতরণের সক্ষমতা তৈরি হবে।

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়নে অন্যান্য সংস্থাও পিছিয়ে নেই বলে মন্ত্রী সংসদে জানান। ময়মনসিংহ ও কুমিল্লা জোনে নতুন দুটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। পশ্চিমাঞ্চলে বর্তমানে ৪টি প্রকল্প চলমান এবং নতুন আরও ৪টি প্রকল্প গ্রহণের প্রক্রিয়া চলছে। উত্তরাঞ্চলে ৩টি প্রকল্প চলমান এবং ১টি নতুন প্রকল্প পরিকল্পনাধীন রয়েছে।

সরকারের এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের বিদ্যুৎ বিভ্রাট অনেকাংশে কমে আসবে এবং শিল্প-কারখানাসহ আবাসিক খাতে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

গৌরনদীতে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও শ্রমিক সমাবেশ। গৌরনদী প্রতিনিধি। বরিশালের গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র্যা লী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী বাসষ্টান্ড দলীয় কার্যালয় থেকে র্যা লী বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ,, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান আকবর, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গাজী আবুবকর। বক্তব্য রাখেন গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা শ্রমিক দলের মনিরুজ্জামান। একইদিন ইমারত শ্রমিক ইউনিয়নী গৌরনদী বাসস্ট্যান্ড শাখার উদ্যোগে র্যা লী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী ইমারত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রভাষক মোহাম্মদ আলী শরীফ, মোঃ শহিদুল ইসলাম খান। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াসিন ফকির মোহাম্মদ আলাউদ্দিন সরদার সহ অন্যান্যরা।

Theme Customized By BreakingNews