1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক দুই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক দুই

  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৬৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার রাতে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাকেরগঞ্জ থানা পুলিশ। এ সময় শহীদ হাওলাদারের স্ত্রী মাকসুদা (৩৮) ও মৃত রমজান খানের ছেলে সমির খান (৪০) নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বিক্রির নগদ ৩৫ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

 

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: আদিল হোসেন জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।

 

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে অনুরোধ জানান পুলিশের এই কর্মকর্তা।

 

উল্লেখ্য, বাকেরগঞ্জ থানার নবাগত ওসি আদিল হোসেনের যোগদানের পরে চলছে নিরবিচ্ছিন্ন মাদকবিরোধী অভিযান। অফিসার ইনচার্জ মোঃ আদিল হোসেন ও থানা পুলিশের সফলতায় মুগ্ধ বাকেরগঞ্জ বাসী। এদিকে মাদকবিরোধী অভিযানে দশ দিনের ব্যবধানে প্রায় অর্ধশতাধিক মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর কারাদন্ডের ঘটনায় এবং বাকেরগঞ্জ থানা পুলিশের সফলতায় সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন পুলিশ প্রশাসন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews