1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসককে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসককে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৭৩ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল বরিশাল মহানগর ও জেলার পক্ষ থেকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন আপাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নেতৃবৃন্দ প্রশাসকের দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানান এবং বরিশাল নগরীর উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং নগর উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল বরিশাল মহানগরের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ ইসলাম খান, বরিশাল জেলা মোটর চালক দলের সভাপতি সৌমেন্দ্র সাহা সমীর এবং সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান শফিক।

এছাড়াও বরিশাল মহানগর ও জেলার মোটর চালক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews