1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র শুভ উদ্বোধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র শুভ উদ্বোধন

  • প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫৫ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি।।

“অগ্নি যোদ্ধাদের একটাই পণ

নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। ২০ মে ২০২৬ বুধবার সকালে গৌরনদী ফায়ার স্টেশন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

 

গতি,সেবা,ত্যাগ এই শ্লোগানে বরিশালের গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স স্টেশন’র অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম।

 

বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান,

 

গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান শরিফ স্বপন,গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির,সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান।

 

বরিশাল জেলা উত্তর যুবদলের সাবেক সভাপতি মোঃ মাহফুজ মোল্লা প্রমূখ।

 

অনুষ্ঠানে বক্তারা অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং জানমাল রক্ষায় ফায়ার সার্ভিসের ভূমিকার গুরুত্বারোপ করেন। বক্তারা ফায়ার সার্ভিসের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা তৈরীর আহবান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews