1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সরকারি অফিসে প্রকাশ্যে ধূমপান, সমালোচনায় বরিশাল জেলা সাব-রেজিস্ট্রার! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সরকারি অফিসে প্রকাশ্যে ধূমপান, সমালোচনায় বরিশাল জেলা সাব-রেজিস্ট্রার!

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫৬ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক।। 

বরিশাল জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অফিস চলাকালীন সময়ে সরকারি দপ্তরের ভেতরে প্রকাশ্যে ধূমপানের অভিযোগ উঠেছে জেলা সাব-রেজিস্ট্রার মো: মোহছিন মিয়ার বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষ, দলিল লেখক ও সচেতন মহলের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সম্প্রতি অফিস সময়ের মধ্যে নিজ কার্যালয়ে বসেই ধূমপান করেন জেলা সাব-রেজিস্ট্রার মো: মোহছিন মিয়া। এ সময় জমি রেজিস্ট্রি ও বিভিন্ন প্রশাসনিক কাজে আসা নারী-পুরুষসহ বহু সেবাগ্রহীতা অফিসে উপস্থিত ছিলেন। সরকারি অফিসের মতো জনসমাগমপূর্ণ স্থানে এমন আচরণে অনেকেই বিরক্তি প্রকাশ করেন।
সচেতন নাগরিকরা বলছেন, সরকারি প্রতিষ্ঠানে দায়িত্বশীল কর্মকর্তাদের কাছ থেকে আইন মেনে চলার দৃষ্টান্ত প্রত্যাশা করে সাধারণ মানুষ। সেখানে একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে প্রকাশ্যে ধূমপানের ঘটনা শুধু আইন লঙ্ঘনই নয়, এটি জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়েও প্রশ্ন তৈরি করেছে।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী সরকারি অফিস, আদালত, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের মতো পাবলিক প্লেসে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করলে জরিমানার বিধানও রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পরোক্ষ ধূমপানও মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, বিশেষ করে শিশু, নারী ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য।
অফিসে সেবা নিতে আসা কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারি কর্মকর্তাদের কাছ থেকেই মানুষ আইন মেনে চলার শিক্ষা পেতে চায়। কিন্তু অফিসের ভেতরে ধূমপানের মতো ঘটনা সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সরকারি অফিসে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একইসঙ্গে সরকারি দপ্তরগুলোতে তামাকবিরোধী আইন বাস্তবায়নে আরও কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে জেলা সাব-রেজিস্ট্রার মো: মোহছিন মিয়া বলেন, বিষয়টি আমার ভুল হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলেও তিনি আশ্বাস দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews