1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঈদে নিরাপত্তায় র‌্যাব-৮ এর বিশেষ প্রস্তুতি, মাঠে ২০টি পেট্রোল টিম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ঈদে নিরাপত্তায় র‌্যাব-৮ এর বিশেষ প্রস্তুতি, মাঠে ২০টি পেট্রোল টিম

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২৭ 0 বার সংবাদি দেখেছে
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

নিজস্ব প্রতিবেদক ॥

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বরিশাল বিভাগের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব-৮। ঈদকে কেন্দ্র করে কোরবানির পশুর হাট, ঈদগাহ, বাস ও লঞ্চ টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানে জোরদার করা হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।

র‌্যাব-৮ এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিভাগের গুরুত্বপূর্ণ পশুর হাটগুলো চিহ্নিত করে সেখানে সর্বমোট ২০টি পেট্রোল টিম মোতায়েন করা হয়েছে। হাটে চাঁদাবাজি, জাল টাকা লেনদেন ও ক্রেতাদের ভোগান্তি রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‌্যাব জানায়, কোরবানির পশুর হাটে কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে হাট এলাকার সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। জাল টাকা শনাক্তে কন্ট্রোল রুমে অত্যাধুনিক মেশিনও স্থাপন করা হয়েছে।

এছাড়া ঈদের জামায়াতকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে বিভাগের বিভিন্ন ঈদগাহে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পর্যাপ্ত টহল দলের মাধ্যমে ঈদ জামায়াতের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে র‌্যাব।

র‌্যাব-৮ আরও জানায়, বাস ও লঞ্চ টার্মিনাল, শপিংমল এবং আবাসিক এলাকাগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। নদীপথে নিরাপত্তা নিশ্চিতে পরিচালনা করা হচ্ছে বোট পেট্রোল।

সংস্থাটি জানিয়েছে, যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

র‌্যাব-৮ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পিপিএম-সেবা বলেন, “বরিশাল বিভাগের জনগণকে একটি নিরাপদ ও আনন্দঘন ঈদ উপহার দিতে র‌্যাব-৮ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews