1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নির্বাচিত হলেন মইনুদ্দিন নাসির রুবেল শাতলা পশ্চিম চাতলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ভর্তি কার্যক্রম শুরু পরকীয়া সম্পর্কের জেরে হত্যাকাণ্ড, র‍্যাবের হাতে মূলহোতা আটক মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব বাগেরহাট জেলা হাসপাতালে দেড় বছর পর আবারও চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা পাটগাতী-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে বাঁশের হাট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি খুলনা-বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘট এক মাসের জন্য স্থগিত সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

গোপনে নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ। রোববার (০৭ জুন) রাত সাড়ে ১২টার দিকে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার দুজন হলেন- পিরোজপুর মধ্যরাস্তা এলাকার বাসিন্দা শেখ মারুফ আহম্মেদ (৩০) ও তার স্ত্রী নূরে জান্নাত মিতু (২৫)।

 

মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, টাকা লেনদেন নিতে দুই বোনের স্বামীদের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে বড় বোনের স্বামী সামিউল ইসলাম সজীব রাজশাহীর মতিহার থানায় প্রতারণা মামলা করেন। ওই মামলায় গত ২৮ এপ্রিল বোন নূরে জান্নাত মিতু ও তার স্বামী শেখ মারুফ আহম্মেদকে জেলও খাটতে হয়েছে।

 

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

তিনি আরও বলেন, ছোট বোন মিতু ও তার জামাই জামিনে বের হয়ে গত ১৯ মে রাতে বড় বোনের নগ্ন ছবি এবং ভিডিও এডিট করে তার মায়ের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে হুমকি দেয়। এ ঘটনায় ২১ মে বোয়ালিয়া থানায় মামলা পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

ভুক্তভোগীর স্বামী বলেন, আমার শ্যালিকা ও তার স্বামী ১৫ লাখ টাকা ধার নেয়। টাকা না দিয়ে প্রতারণার আশ্রয় নেয় তারা। এর পরিপ্রেক্ষিতে থানায় মামলা করি। মামলা থেকে বাঁচতে তারা আমার স্ত্রীর নগ্ন ছবি বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

 

তিনি আরও বলেন, শ্যালিকা মিতু গোপনে আমার স্ত্রীর নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে সংরক্ষণ করে। পরে তার স্বামী শেখ মারুফ আহম্মেদ এইআই প্রযুক্তির ব্যবহার করে আরও নতুন নগ্ন ছবি ও ভিডিও তৈরি করে শাশুড়ির কাছে পাঠিয়ে বিভিন্নভাবে হুমকি দেয়। পরে এ ঘটনায় মামলা করি।

 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, স্বামী-স্ত্রী নগরীর রূপাতলী হাউজিংয়ের একটি বাসায় আশ্রয় নিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রাজশাহী থানা পুলিশের টিম আসলে তাদের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews