1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নির্বাচিত হলেন মইনুদ্দিন নাসির রুবেল শাতলা পশ্চিম চাতলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ভর্তি কার্যক্রম শুরু পরকীয়া সম্পর্কের জেরে হত্যাকাণ্ড, র‍্যাবের হাতে মূলহোতা আটক মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব বাগেরহাট জেলা হাসপাতালে দেড় বছর পর আবারও চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা পাটগাতী-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে বাঁশের হাট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি খুলনা-বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘট এক মাসের জন্য স্থগিত সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

অতিরিক্ত বৃষ্টিপাত, প্রতিকূল আবহাওয়া ও বাজারে দামের ধস— এই তিন সংকটে কুড়িগ্রামের চিলমারীর ভুট্টাচাষিরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় অনেক কৃষক লোকসানের আশঙ্কা করছেন। তার ওপর বাজারে ভুট্টার দাম কমে যাওয়ায় উৎপাদিত ফসল বিক্রি করতেও হিমশিম খেতে হচ্ছে তাদের।

 

এ অবস্থায় ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে কৃষকদের আগাম আমন ধান, পাট ও বিভিন্ন ধরনের শাক-সবজি চাষের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।

 

চিলমারীর নয়ারহাট ইউনিয়নের বজরাদিয়ার খাতা চর এলাকার কৃষক মাহফুজার রহমান এ বছর ১০ বিঘা জমিতে ভুট্টা চাষ করেন। তবে বাজারে দাম কমে যাওয়ায় মাড়াই করা ভুট্টা বিক্রি না করে সংরক্ষণ করতে বাধ্য হয়েছেন তিনি।

মাহফুজার রহমান বলেন, ‘মৌসুমজুড়ে অতিরিক্ত বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে অনেক গাছ হেলে পড়ে। সময়মতো সার প্রয়োগও করা যায়নি। ফলে প্রত্যাশিত ফলন পাইনি। এখন বাজারে দাম এত কম যে বিক্রি করেও তেমন লাভ থাকছে না।

তিনি জানান, এক বিঘা জমিতে ভুট্টা উৎপাদনে বীজ, জমি প্রস্তুত, শ্রমিক, সার, কীটনাশক, সেচ, মাড়াই ও পরিবহনসহ মোট ব্যয় হয়েছে প্রায় ৩৯ হাজার ৯০০ টাকা। বিপরীতে এক বিঘায় ফলন হয়েছে প্রায় ৬০ মণ।

 

বর্তমানে বাজারে প্রতি মণ ভুট্টা বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। সে হিসাবে প্রতি মণে উৎপাদন ব্যয় পড়েছে প্রায় ৬৬৫ টাকা। ফলে মণপ্রতি লাভ থাকছে মাত্র ১৩৫ টাকার মতো, যা কৃষকদের প্রত্যাশার তুলনায় অনেক কম।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চিলমারীতে ২ হাজার ৩২০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। কৃষকদের উৎপাদিত ভুট্টা ভালোভাবে শুকিয়ে আর্দ্রতা ১৪ শতাংশের নিচে নামিয়ে সংরক্ষণের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনার উদ্যোগও নেওয়া হবে।

 

চিলমারী উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, ‘অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে অনেক ক্ষেতেই গাছ পরিপক্ব হওয়ার আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ফলন কম হয়েছে। আবার বর্তমানে বাজারমূল্যও আশানুরূপ নয়। কৃষকরা চাইলে ভুট্টা শুকিয়ে সংরক্ষণ করতে পারেন। পাশাপাশি আগাম আমন ধান, পাট ও বিভিন্ন রবি শস্য কিংবা শাক-সবজি চাষ করে ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারেন।’

 

এদিকে কৃষি বিভাগের তথ্যমতে, সাধারণত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে জুন পর্যন্ত ভুট্টা বাজারজাত করা হয়। কিন্তু চলতি মৌসুমে আবহাওয়ার বিরূপ প্রভাব উৎপাদন ও বিপণন— দুই ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলেছে।

 

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত কুড়িগ্রাম জেলায় মোট ১ হাজার ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক শামছুদ্দোহা বলেন, ‘এপ্রিল ও মে মাসে কুড়িগ্রামে কয়েক দফা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। এর পেছনে ঘন ঘন পশ্চিমা লঘুচাপের সৃষ্টি এবং বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র পূর্বালী বায়ুর প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই দুইয়ের সমন্বয়ে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় স্বল্প সময়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে উত্তরাঞ্চল, বিশেষ করে কুড়িগ্রাম, এমন পরিস্থিতিতে তুলনামূলক বেশি বৃষ্টিপ্রবণ হয়ে ওঠে।’

 

অতিরিক্ত বৃষ্টি ও বাজারে মূল্যপতনের দ্বৈত চাপে এখন চিলমারীর ভুট্টাচাষিদের চোখে-মুখে অনিশ্চয়তার ছাপ। কৃষকদের আশা, বাজারমূল্য কিছুটা বাড়লে অন্তত উৎপাদন খরচের তুলনায় ন্যায্য লাভের মুখ দেখতে পারবেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews