1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১০৭ 0 বার সংবাদি দেখেছে

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে হয়ে নিপু নামে এক যুবক মারা গেছেন। সোমবার (৮ জুন) সকালে পুলিশ মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

 

নিহত নিপু (৩৫) উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের উসমান হারুনের ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে বড়বাড়িয়া এলাকার গামারা বিলে বোরো মৌসুমে ব্যবহৃত সেচ পাম্পের পিডিবির এসটি খুঁটির তার চুরি করতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোমবার সকালে স্থানীয় লোকজন ধানক্ষেতে গেলে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর কবির বলেন, নিপু মাদকাসক্ত ছিলেন। ছেলেকে মাদকের অন্ধকার পথ থেকে ফেরাতে তার বাবা নিজের চাষাবাদের জমি বিক্রি ও ধারদেনা করে তিনবার তাকে বিদেশে পাঠিয়েছিলেন। কিন্তু মাদকের নেশা তাকে প্রবাসে থাকতে দেয়নি; প্রতিবারই তিন-চার মাস পর দেশে ফিরে আসতেন। ছেলের পেছনে টাকা ঢালতে ঢালতে বাবা-মা এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে জীবিকার তাগিদে ঢাকায় বসবাস করছেন।

 

সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews