1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিসিসিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল উজিরপুরে ব্র‍্যাক এর উদ্যোগে বিনামূল্যে উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ কাজিরহাটে ভাই-বোনকে ঘিরে গুরুতর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গৌরনদী উপজেলার মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক গৌরনদীর প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী আসিফ আটক বাবুগঞ্জ উপজেলা এনসিপির ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বরিশাল নগরীর উন্নয়ন কাজ পরিদর্শনে সিটি প্রশাসক শিরীন, স্থানীয়দের সঙ্গে মতবিনিময়

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে আঘাত হানা ভূমিকম্পে বহু ভবন ক্ষতিগ্রস্ত ও ধসে পড়েছে। উদ্ধারকাজ এখনো চলছে। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা বাড়তে পারে। খবর দ্য গার্ডিয়ানের।

 

স্থানীয় পুলিশ কর্মকর্তা রবার্ট ড্যাগন বার্তা সংস্থা এএফপিকে জানান, অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আমরা বর্তমানে উদ্ধারকাজে ব্যস্ত থাকায় ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব এখনই দিতে পারছি না।

 

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে ১২ জন সোক্সকারগেন অঞ্চলে এবং তিনজন দাভাও অক্সিডেন্টাল প্রদেশে মারা গেছেন।

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি জেনারেল সান্তোস সিটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, জনপ্রিয় ফাস্টফুডের একটি রেস্তোরাঁর উপরের তলা ধসে পড়েছে। এছাড়া একটি বাণিজ্যিক কমপ্লেক্সের বাইরের কংক্রিটের দেয়ালও ভেঙে পড়তে দেখা যায়।

 

ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিস জনগণকে ক্ষতিগ্রস্ত ভবন ও অবকাঠামোতে প্রবেশ না করার সতর্কতা দিয়েছে। কর্তৃপক্ষ বলছে, শক্তিশালী আফটারশকের আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews