1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিসিসিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল উজিরপুরে ব্র‍্যাক এর উদ্যোগে বিনামূল্যে উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ কাজিরহাটে ভাই-বোনকে ঘিরে গুরুতর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গৌরনদী উপজেলার মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক গৌরনদীর প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী আসিফ আটক বাবুগঞ্জ উপজেলা এনসিপির ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বরিশাল নগরীর উন্নয়ন কাজ পরিদর্শনে সিটি প্রশাসক শিরীন, স্থানীয়দের সঙ্গে মতবিনিময়

গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৮ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার “তথ্য আপা” প্রকল্পে বরিশালের গৌরনদীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অর্ধশতাধিক নারীদের নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক ইবনে বাহার, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য, তথ্য আপা প্রকল্পের তথ্যসেবা কর্মকর্তা শিল্পী বণিক, গ্রাম আদালত পরিচালনার উপজেলা সমন্বয়কারী দেলোয়ার হোসেন প্রমুখ। উঠান বৈঠকে গ্রাম আদালত সম্পর্কে ডকুমেন্টরি প্রদর্শন, হামের প্রতিকার ও প্রতিরোধ, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি সেবা গ্রহনে হটলাইন নাম্বারের ব্যবহার বিষয়ের গুরুত্ব তুলে ধরা হয়। উল্লেখ্য, সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে “গৌরনদী তথ্যকেন্দ্র” সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের কাছে বিনামূল্যে পৌঁছে দিয়ে নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews