মেহেন্দিগঞ্জ সমিতি ভবনে ৭ আগস্ট PMHSAA-এর নির্বাচন! ৯ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী।
প্রকাশিত :
বুধবার, ২২ জুলাই, ২০২৬
১৬
0 বার সংবাদি দেখেছে
মুন্না খান , ভ্রাম্যমান (মেহেন্দিগঞ্জ) প্রতিনিধিঃ-
আগামী ৭ আগস্ট ২০২৬ ঢাকার পল্টনে অবস্থিত মেহেন্দিগঞ্জ সমিতি কার্যালয়ে ‘মেহেন্দিগঞ্জ পাতারহাট মুসলিম উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশন’ হ ভাই (PMHSAA)-এর কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৮ জুলাই এক সমঝোতা সভায় পদের সমপরিমাণ প্রার্থী থাকায় ১৪টির মধ্যে ৯টি পদে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বাকি ৫টি পদের জন্য আগামী ৭ আগস্ট সকাল ১০:০০টা থেকে বিকেল ৪:০০টা পর্যন্ত সরাসরি ব্যালটে ভোটগ্রহণ চলবে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৯ জন
সভাপতি মোস্তাফিজুর রহমান টুটুল (ব্যাচ ১৯৭৯)সহ-সভাপতি কবির উদ্দিন আফসারী (ব্যাচ ১৯৮০) ও ড. মো. নাসিরউদ্দিন মিতুল (ব্যাচ ১৯৮৭) সাধারণ সম্পাদক,হাফিজ উদ্দিন খান (ব্যাচ ১৯৯১) কোষাধ্যক্ষ মারুফুর রহমান (ব্যাচ ১৯৯০)সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পলাশ (ব্যাচ ১৯৯৯)
দপ্তর সম্পাদক কাউসার ইসলাম (ব্যাচ ২০০৫)
সমাজকল্যাণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ডিউক (ব্যাচ ২০০৫) সংস্কৃতি সম্পাদক মোঃ ওয়ালিউল্লাহ মিঠু (ব্যাচ ২০০৫)
যেসব পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে
যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদের বিপরীতে ৪ জন প্রার্থী। নির্বাহী সদস্য- ৭ পদের বিপরীতে ৯ জন প্রার্থী। প্রচার ও প্রকাশনা সম্পাদক-৩ জন প্রার্থী। শিক্ষা ও সাহিত্য সম্পাদক-৩ জন প্রার্থী।