পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ নেতার দোয়া-মোনাজাত
প্রকাশিত :
মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
৪০৯
0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জননেতা কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র
জম্মবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা ছাত্রলীগ নেতা আবির হাসান সোহাগ এর আয়োজনে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ই) নভেম্বর আছর বাদ চরহোগলা এতিম খানা ও লিল্লাহ বোডিং মডেল মাদ্রাসার ১৫০ জন এতিম শিশুদের নিয়ে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রলীগ নেতা আবির হাসান সোহাগসহ উক্ত মাদ্রাসার প্রিসিপাল,শিক্ষক বৃন্দ ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।
Leave a Reply