1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ট্রাভেল ব্যাগে গাঁজা, ঢাকায় আটক স্বামী-স্ত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ট্রাভেল ব্যাগে গাঁজা, ঢাকায় আটক স্বামী-স্ত্রী

  • প্রকাশিত : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৪৬৫ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চা‌লি‌য়ে ১০ কে‌জি গাঁজাসহ এক দম্প‌তি‌কে আটক ক‌রে‌ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএন‌সি)।

আটকরা হ‌লেন- মো. শামীম (৩৫) এবং বিলকিস আক্তার রিয়া (৩২)। তারা ট্রাভেল ব্যাগে ক‌রে ব্রাক্ষণবাড়িয়ার কসবা থে‌কে গাঁজাগু‌লো নি‌য়ে এসেছিলেন।

শুক্রবার দুপুরে এই অভিযান চালায় ডিএন‌সি’র ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়।

ডিএন‌সির ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের সহকারী প‌রিচালক সুব্রত সরকার শুভ ব‌লেন, আটকরা সম্প‌র্কে স্বামী-স্ত্রী এবং ব্রাক্ষণবাড়িয়ার কসবা থানার চারুয়া মন্দবাগ বাজার এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানি‌য়ে‌ছেন, প্রায় বছরখানেক ধরে ঢাকায় বেড়ানোর ছদ্মবেশে ব্রাক্ষণবাড়িয়ার কসবা এলাকা থেকে কারওয়ান বাজার এলাকায় তারা গাঁজা সরবরাহের কাজ কর‌ছি‌লেন।

আটক‌দের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চল‌ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews