1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইল সদর থানা এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এসপি আল মামুন শিকদার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
হতাশার কথা তুলে ধরলেন সোহানা সাবা এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয় সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত মাদকবিরোধী অভিযানে সেদিন কোনো ভুল করিনি: ইশরাক জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই আমন্ত্রণ পেয়েও আসেনি: প্রধানমন্ত্রী চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা অবশেষে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের তিন মাস পর দুয়ার খুলেছে, জেলেদের সামনে নতুন সংকট চিনিগুঁড়া ধানে দুর্গাপ্রতিমা, খুলনায় নজর কাড়ছে ব্যতিক্রমী শিল্পকর্ম

নড়াইল সদর থানা এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এসপি আল মামুন শিকদার

  • প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১২ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল // নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এসপি আল মামুন শিকদার। নড়াইল সদর থানা এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এসপি আল মামুন শিকদার। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, রবিবার (১৮ অক্টোবর) তারিখে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে নড়াইল সদর থানা এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন নড়াইল জেলা পুলিশের অভিভাবক  পুলিশ সুপার, মোহাম্মদ আল মামুন শিকদার।
পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন। তিনি বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ জনগণের পাশে রয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ রাসেল সরোয়ার, অফিসার ইনচার্জ, সদর থানা, মোঃ আলাউদ্দিন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নড়াইলসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ। উজ্জ্বল রায়, নড়াইল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews